বারুইপুর কাণ্ডে চরম উত্তেজনা, এবার রেল অবরোধ ও সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেপ্তার ২ – এবেলা

বারুইপুর কাণ্ডে চরম উত্তেজনা, এবার রেল অবরোধ ও সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেপ্তার ২ – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রেল অবরোধ, ট্রেন চলাচলে বাধা এবং রেলের সম্পত্তি নষ্টের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। শুক্রবার ধৃতদের শিয়ালদহ আদালতে হাজির করার কথা জানিয়েছে বারুইপুর জিআরপি। এই নৃশংস ঘটনার পর বারুইপুরে মোট চারটি মামলা দায়ের হয়েছে। মূল ধর্ষণ ও খুনের মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ধৃত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে।

বিক্ষোভের সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং রেল অবরোধের ঘটনায় রাজ্য জুড়ে লাগাতার ধরপাকড় চলছে। সরকারি সম্পত্তি নষ্টের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। গণপিটুনি ও হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করতে শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্করপ্রসাদ বাড়ুই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *