বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, নাবালিকা ধর্ষণ ও খুনে তৈরি ৬ সদস্যের সিট! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তৎপর প্রশাসন। রবিবার মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসতেই নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে কড়া ব্যবস্থার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে।
এদিকে দোষীদের শাস্তির দাবিতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা পথ অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং এক অভিযুক্তকে পিটিয়ে খুন করে। পুলিশ ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট এবং গণপিটুনির ঘটনায় আরও দুটি পৃথক মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে।
