বাসর রাতেই ফাঁস হলো স্ত্রীর গোপন তথ্য, প্রতারণার অভিযোগে থানায় স্বামী!

মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় বিয়ের বাসর রাতে স্ত্রীর প্রকৃত লিঙ্গ পরিচয় জানতে পেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের পর পঙ্খী জাটভ নামের ওই যুবক জানতে পারেন যে তার স্ত্রী একজন রূপান্তরকামী। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্ত্রীকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে শারীরিক পরীক্ষায় ওই নারীর রূপান্তরকামী হওয়ার সত্যতা প্রমাণিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী স্বামী তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী স্বামীর অভিযোগ, বিয়ের আগে তার পরিবারকে কনের প্রকৃত পরিচয় জানানো হয়নি। সত্য প্রকাশের পর স্ত্রী তার বাপের বাড়ি চলে গেলেও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে হুমকি দিচ্ছেন এবং স্ত্রীকে গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করছেন। নিরাপত্তাহীনতায় ভোগা পঙ্খী জাটভ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে, অভিযুক্ত নারী সংসার করার ইচ্ছা প্রকাশপূর্বক খোরপোষের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং বিষয়টি পারিবারিক আদালতে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
