বিজেপিতে যোগ দিয়েই বড় চমক! রাজ্যসভার প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ – এবেলা

বিজেপিতে যোগ দিয়েই বড় চমক! রাজ্যসভার প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ – এবেলা

এবেলা ডেস্কঃ

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বড়সড় চমক দিলেন তিন হেভিওয়েট নেতা। বৃহস্পতিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া শিবিরে শামিল হন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশ চিক বরাইক। দলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের সরাসরি রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে।

দুর্নীতিগ্রস্তদের জন্য বিজেপির দরজা বন্ধ থাকলেও এই যোগদানকে বিশেষ ‘ব্যতিক্রম’ আখ্যা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি এই তিন নেতাকে ‘দলবদলু’ বা ‘তৃণমূলী’ না বলার অনুরোধ জানিয়েছেন। গেরুয়া শিবিরের দাবি, সংঘাতের রাজনীতি ছেড়ে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের প্রকৃত উন্নয়ন চাইছেন মানুষ। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে বিজেপিতে শামিল হলেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *