বিজেপির জাতীয় সম্পাদক হলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা – এবেলা

বিজেপির জাতীয় সম্পাদক হলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাংগঠনিক স্তরে বড়োসড়ো রদবদল ঘটেছে। দলের জাতীয় সম্পাদক পদে মনোনীত হয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি জানান, চা বাগানের ছেলে হিসেবে তাঁর মূল অগ্রাধিকার হবে চা বাগানের উন্নয়ন, যা উত্তরবঙ্গের চা বলয়ে দলের শ্রীবৃদ্ধি ঘটাবে। তবে এই আনন্দের মুহূর্তেও আলিপুরদুয়ারে বিজেপির মিষ্টিমুখ ও আবির খেলার কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। কারণ, সোমবার সকালেই তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আলিপুরদুয়ারের তিন ও ধূপগুড়ির একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সাংসদের এই সাফল্যে জেলাজুড়ে খুশির হাওয়া বইছে। জেলা সভাপতি মিঠু দাস মনোজবাবুকে দলের সম্পদ আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, মনোজবাবু দিল্লি থেকে শহরে ফিরলেই দলের জেলা কমিটির তরফে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। রাজনৈতিক মহলে এই পদপ্রাপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *