বিনামূল্যে জটিল অস্ত্রোপচার! রাজ্যে আয়ুষ্মান ভারত ও নতুন বিমা চালু করে কী বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর? – এবেলা

বিনামূল্যে জটিল অস্ত্রোপচার! রাজ্যে আয়ুষ্মান ভারত ও নতুন বিমা চালু করে কী বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি জানান, এখন থেকে রাজ্যবাসী বিনামূল্যে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসা সুবিধাও পাবেন। নতুন এই স্বাস্থ্য কাঠামোর আওতায় রাজ্যের মোট ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা ভোগ করবেন। অন্যদিকে, এই প্রকল্পের বাইরে থাকা অবশিষ্ট ৮০ লক্ষ পরিবারকে সুরক্ষা দিতে যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা।

প্রকল্পগুলির আওতায় মোট ১৯৫০টি রোগের চিকিৎসার সুযোগ রাখা হয়েছে, যা রাজ্যের ১২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতালসহ দেশজুড়ে ৩৮,৬০৪টি হাসপাতালে প্রযোজ্য হবে। মুখ্যমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে, সাধারণ মানুষের দোরগোড়ায় সুলভ ওষুধ পৌঁছে দিতে ১০০টি অমৃত ফার্মেসি এবং ৪৬৭টি প্রধানমন্ত্রী জনওষধি কেন্দ্র চালুর চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ১৬ আগস্ট দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে ঘোষণা করে রাজ্যবাসীর জন্য উন্নত ও সার্বিক স্বাস্থ্যসুরক্ষা সুনিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *