বিরাট সুখবর! দেশি মোবাইল তৈরিতে ৬২,৫০০ কোটির মেগা স্কিম মোদীর, বছরে ৬০ হাজার চাকরি – এবেলা

বিরাট সুখবর! দেশি মোবাইল তৈরিতে ৬২,৫০০ কোটির মেগা স্কিম মোদীর, বছরে ৬০ হাজার চাকরি – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়া দিল্লি: দেশে মোবাইল ফোন উৎপাদনে আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিল কেন্দ্র। ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে বিশ্বের দরবারে শক্তিশালী প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে ৬২ হাজার ৫০০ কোটি টাকার এক মেগা ‘মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম’ চালু করল মোদী সরকার।

কী সুবিধা মিলবে এই স্কিমে? জানা গিয়েছে, এই নয়া প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানের স্মার্টফোন তৈরি করলে দেশীয় কো ম্পা নিগুলিকে উৎপাদনে দেড় থেকে সাড়ে পাঁচ শতাংশ পর্যন্ত আর্থিক উৎসাহ ভাতা (Incentive) দেওয়া হবে। শুধু তাই নয়, প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়নের (R&D) জন্য মিলবে আরও ৩ শতাংশ অতিরিক্ত ভাতা

প্রচুর কর্মসংস্থানের সুযোগ: ২০২৬ সালে বর্তমান পিএলআই (PLI) স্কিমের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই দেশীয় উৎপাদনকে আরও গতি দিতে এই নতুন উদ্যোগ নিল কেন্দ্র। সরকার জানিয়েছে, এই মেগা স্কিমটি ২০৩০ সাল পর্যন্ত চলবে। সবথেকে বড় সুখবর হলো, এই প্রকল্পের হাত ধরে প্রতি বছর দেশে নতুন করে ৬০ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

একদিকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে বিশ্বস্তরে নিয়ে যাওয়া এবং অন্যদিকে দেশের যুব সমাজের জন্য বিপুল চাকরির সুযোগ— মোদী সরকারের এই জোড়া মাস্টারস্ট্রোকে দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *