বেছে বেছে তৃণমূলকেই অন্নপূর্ণার টাকা! বিডিও অফিসে বিধায়ক চন্দনার আচমকা হানা – এবেলা

বেছে বেছে তৃণমূলকেই অন্নপূর্ণার টাকা! বিডিও অফিসে বিধায়ক চন্দনার আচমকা হানা – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার মেজিয়া বিডিও অফিসে আচমকা হানা দিলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। তাঁর অভিযোগ, ডেটা এন্ট্রি অপারেটররা পক্ষপাতিত্ব করে কেবল তৃণমূল ঘনিষ্ঠদেরই ‘অন্নপূর্ণা যোজনা’-র সুবিধা পাইয়ে দিচ্ছেন। ফলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকরা।

শনিবার অফিসে গিয়ে অপারেটরদের কড়া হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ বিধায়ক। তিনি সাফ জানান, সাধারণ মানুষের করের টাকায় রাজনৈতিক দালালি বরদাস্ত করা হবে না। এই অনিয়মের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন চন্দনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *