ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক! মোদির সঙ্গে বৈঠকে কি কাটবে হাসিনা-জট? – এবেলা

ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক! মোদির সঙ্গে বৈঠকে কি কাটবে হাসিনা-জট? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত। কূটনৈতিক মহলে জোর চর্চা, আগামী সপ্তাহেই দিল্লি সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার প্রথম ভারত সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও, এই দ্বিপাক্ষিক বৈঠককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে নয়াদিল্লি ও ঢাকা। মূলত, গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা জলবণ্টনসহ বাণিজ্য, জ্বালানি ও সীমান্ত নিরাপত্তার মতো জটিল বিষয়গুলোতে ইতিবাচক আলোচনার পথ প্রশস্ত করতেই এই সফর হতে পারে বলে মনে করা হচ্ছে।

শেখ হাসিনা ইস্যুতে দুই দেশের অবস্থানে যে সংবেদনশীলতা রয়েছে, তা নিয়েও আলোচনার অবকাশ থাকছে। যদিও বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদের ব্যস্ততার কারণে সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়, তবে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে আলোচনার বিষয়ে সরকার ইতিবাচক। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সরাসরি আলোচনার মাধ্যমে সম্পর্ক মজবুত করার লক্ষ্য নিয়েই সম্ভবত এই সফর। এখন দেখার, মোদি-তারেক প্রথম মুখোমুখি বৈঠকে কোন নতুন দিশা পাওয়া যায় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *