ভিনধর্মে জমি বিক্রি বন্ধে কড়া আইন আসছে বাংলায়! বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা

ভিনধর্মে জমি বিক্রি বন্ধে কড়া আইন আসছে বাংলায়! বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার এক প্রশাসনিক সভা থেকে রাজ্যের জমি কেনাবেচা এবং ধর্ম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে কঠোর আইন আনার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তবর্তী অঞ্চলের পরিবর্তনশীল জনবিন্যাস রক্ষা এবং জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই মূলত এই আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানান তিনি। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ল্যান্ড জেহাদ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার প্রেক্ষিতেই রাজ্যের স্বার্থ রক্ষা ও সামাজিক সংহতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ঠিক কী ধরনের আইনি প্রক্রিয়া আনা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু না জানালেও রাজনৈতিক মহলের ধারণা, প্রতিবেশী রাজ্য আসাম বা ওড়িশার বর্তমান মডেল অনুসরণ করতে পারে বাংলা। উল্লেখ্য, আসামে সরকারের অনুমতি ছাড়া এবং ক্রেতার আয়ের উৎস যাচাই না করে ভিনধর্মে জমি বিক্রি করা যায় না। বাংলাতেও ঠিক সেই পথেই হেঁটে জমি বেচাকেনা ও ধর্মান্তরকরণ রুখতে কড়া আইনি ব্যবস্থা কার্যকর হতে পারে বলে জোরালো ইঙ্গিত মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *