মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার – এবেলা

মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার হাবড়ার গুমায় একটি রেশন গুদামে আচমকা হানা দেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। রেশন না দেওয়া ও দুর্ব্যবহারের অভিযোগ পেয়ে তিনি এই সারপ্রাইজ ভিজিট করেন। স্থানীয়দের অভিযোগ শোনার পর গুদামের মজুত সামগ্রী ও নথিপত্র খতিয়ে দেখেন মন্ত্রী। হাতেনাতে অনিয়মের প্রমাণ মেলায় রেশন ডিলার শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেও রেহাই মেলেনি। খাদ্যমন্ত্রীর নির্দেশে অশোকনগর থানার পুলিশ অভিযুক্ত ডিলারকে গ্রেপ্তার করে এবং গুদামটি সিল করে দেয়।

স্থানীয়দের অভিযোগ, ওই ডিলার ছ’মাস পর্যন্ত গ্রাহকদের রেশন দেননি এবং অনেকের কার্ডও আটকে রেখেছেন। যদিও শ্যামল সাহা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, গ্রাহকরা রেশনের বদলে টাকা চেয়েছিলেন, যা না দেওয়ায় তাকে ফাঁসানো হয়েছে। তবে মন্ত্রীর এই কড়া পদক্ষেপ বুঝিয়ে দিল, রেশন দুর্নীতি রুখতে প্রশাসন এখন পুরোপুরি বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *