মমতার প্রতিশ্রুতি কর্মসংস্থান ও দুয়ারে স্বাস্থ্য
April 13, 2026

নির্বাচনী জনসভা থেকে যুবসমাজের কর্মসংস্থানের জোরালো আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের সভা থেকে তিনি জানান, ‘যুবসাথীদের’ জন্য কাজের ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি জনস্বার্থে বড় ঘোষণা করেন তিনি। স্বাস্থ্যসাথী প্রকল্পের আদলে এবার রাজ্যে শুরু হবে ‘দুয়ারে স্বাস্থ্য’ পরিষেবা। ফলে মানুষের ঘরের কাছেই পৌঁছে যাবে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও আধুনিক স্বাস্থ্য সহায়তা।
