মমতার বাড়ির সামনে থেকে সরল পুলিশ! তবে কি গৃহবন্দি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে? – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
রবিবার রাতে বারুইপুরকাণ্ডের আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি আচমকা ঘিরে ফেলেছিল বিশাল পুলিশ বাহিনী। গৃহবন্দি করে তাঁকে বারুইপুর যেতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন খোদ তৃণমূল নেত্রী। তবে সোমবার সকালেই বদলে যায় সেই চিত্র।
মধ্যরাতেই অতিরিক্ত বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ স্বাভাবিক নিরাপত্তাই বহাল রয়েছে। ফেসবুক লাইভে মমতার নজরবন্দি হওয়ার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, জনরোষের হাত থেকে নেত্রীকে রক্ষা করতেই এই পুলিশি তৎপরতা ছিল।
