মমতা বন্দ্যোপাধ্যায়কে খাসির মাংসের নিমন্ত্রণ জানালেন হিমন্ত!

মমতা বন্দ্যোপাধ্যায়কে খাসির মাংসের নিমন্ত্রণ জানালেন হিমন্ত!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসামে আমন্ত্রণ জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সম্প্রতি কোচবিহারের ফলিমারিতে আয়োজিত এক জনসভা থেকে এই আমন্ত্রণের কথা জানান তিনি। দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের দুই মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ এবং সৌজন্যমূলক বার্তার বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে নতুন কৌতূহলের সৃষ্টি হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আসামে এলে তিনি তাঁকে নিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন। সেখানে পাঁঠা বলি দেওয়ার ধর্মীয় প্রথার কথা উল্লেখ করে হিমন্তবিশ্ব শর্মা বলেন, “আমরা কামাখ্যায় পাঁঠা বলি দেব এবং দু’জনে মিলে তা খাব।” এ সময় রসিকতার সুরে তিনি আরও যোগ করেন যে, খাবারের পাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে তিনি দুই টুকরো মাংস বেশিই খাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনী আবহে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দেওয়া এই মন্তব্য নিছক ব্যক্তিগত সৌজন্য নয়, বরং এর আড়ালে রয়েছে তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা ও ধর্মীয় ভাবাবেগকে উসকে দেওয়ার কৌশল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *