‘মহাকাশের মতোই সীমাহীন তরুণদের সম্ভাবনা’, স্কাইরুটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী – এবেলা
July 21, 2026

এবেলা ডেস্কঃ
বাদল অধিবেশনের প্রাক্কালে দেশের তরুণ প্রজন্ম এবং মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় স্পেস স্টার্টআপ ‘স্কাইরুট’ (Skyroot)-এর অভাবনীয় সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “মহাকাশ গবেষণায় ভারতের যুবসমাজ এক নতুন যুগের সূচনা করেছে। সবচেয়ে গর্বের বিষয় হল, এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করা ‘স্কাইরুট’ টিমের সদস্যদের গড় বয়স মাত্র ২৮ বছর!”
তরুণদের এই অদম্য জেদ ও প্রতিভাকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী আরও জানান, গত এক মাসেই ভারত জাতীয়, আন্তর্জাতিক এবং বিশেষ করে মহাকাশ ক্ষেত্রে অসংখ্য গৌরবময় মাইলফলক ছুঁয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব দেশের যুবসমাজের। এই অভাবনীয় সাফল্যই প্রমাণ করে যে, ভারতের তরুণ প্রজন্মের সম্ভাবনা মহাকাশের মতোই অসীম ও সীমাহীন।
