মহালয়ায় বড় বদল! ইডেন নয়, মহাঅষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো দেখতে আসছেন প্রধানমন্ত্রী মোদি?

দেবীপক্ষের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গে আগমন ঘিরে জল্পনা চূড়ান্ত রূপ নিয়েছে। মহালয়ায় ইডেন গার্ডেন্সে প্রস্তাবিত বর্ণাঢ্য অনুষ্ঠান ও ইভেন্টে উপস্থিত থাকার কথা থাকলেও, সাম্প্রতিক খবর অনুযায়ী ওই দিন আসছেন না প্রধানমন্ত্রী। এর বদলে মহাঅষ্টমীতে তিনি রাজ্যে সফর করতে পারেন এবং বেলূড় মঠে ঐতিহ্যবাহী কুমারী পুজো দর্শন ও অঞ্জলি প্রদান করতে পারেন বলে জানা যাচ্ছে। তবে প্রধানমন্ত্রীর দপ্তর (PMO)-এর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সময়সূচি বা কর্মসূচির ঘোষণা করা হয়নি।
অন্যদিকে মহালয়ার নির্ধারিত কর্মসূচিতে বড়সড় পরিবর্তনের আভাস মিলেছে। সিএবি আধিকারিকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে জানা গেছে, মহালয়ায় প্রধানমন্ত্রী না এলেও সফর করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইডেনে ঢাকের আওয়াজ, উলুধ্বনি এবং সাংস্কৃতিক প্রদর্শনী নিয়ে পরিকল্পনা পুনর্গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক ঘোষণা পরিবর্তিত হলেও বঙ্গজুড়ে উৎসবের সূচনা ও বঙ্গ সফরের বিস্তারিতসূচি ঘিরে জল্পনা বজায় রয়েছে।
