মাঝআকাশে হুলুস্থুল! এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় চাঞ্চল্যকর মোড়, কাটগড়ায় পাইলটের ‘ডোপ টেস্ট’ – এবেলা

মাঝআকাশে হুলুস্থুল! এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় চাঞ্চল্যকর মোড়, কাটগড়ায় পাইলটের ‘ডোপ টেস্ট’ – এবেলা

এবেলা ডেস্কঃ

ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে সাম্প্রতিক আকস্মিক ঝাঁকুনি ও উচ্চতা হ্রাসের ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। মাঝআকাশের সেই আতঙ্কের ঘটনার পর শুরু হওয়া তদন্তে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ সূত্রে জানা গিয়েছে, বিমানটির দু’জন পাইলটের মধ্যে একজন নাকি ‘ডোপ টেস্ট’-এ পাশ করতে পারেননি! ঘটনাটি সামনে আসতেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই পাইলটকেই উড়ানের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা DGCA (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন) বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এই তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, ঘটনাটিতে AAIB (এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো)-র মাধ্যমে উচ্চপর্যায়ের কোনো তদন্তের প্রয়োজন আছে কি না।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিয়মমাফিল ‘পোস্ট-ফ্লাইট স্ক্রিনিং’ বা ডোপ টেস্ট করা হলেও তার অফিশিয়াল রিপোর্ট এখনো তাদের হাতে পৌঁছায়নি। সংস্থার এক মুখপাত্র বলেন:

“নিয়মানুযায়ী ক্রু সদস্যদের টেস্ট করা হলেও রিপোর্ট না আসা পর্যন্ত আমাদের পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। এয়ার ইন্ডিয়া নিয়মিত কর্মীদের ড্রাগ টেস্ট করায় এবং তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট ফুকেত থেকে দিল্লিগামী AI2379 এয়ারবাস বিমানটিতে মাঝআকাশে হঠাৎ তীব্র ঝাঁকুনি (Turbulence) শুরু হয়। সেই ঘটনায় ৪ জন কেবিন ক্রু-সহ মোট ১৭ জন যাত্রী আহত হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *