মাত্র ৫ মিনিটের গুগল মিট কল! রাতারাতি কাজ হারালেন ৮০ ভারতীয় কর্মী – এবেলা
September 18, 2026

এবেলা ডেস্কঃ
September 18, 20267:02 pm
কর্মক্ষেত্রে করপোরেট নিষ্ঠুরতার চরম নজির গড়ল আমেরিকার একটি ব্যাংক। মাত্র ৫ মিনিটের একটি ‘গুগল মিট’ কলের মাধ্যমে একলহমে চাকরি থেকে ছেঁটে ফেলা হলো কাস্টমার সাপোর্ট টিমের প্রায় ৮০ জন ভারতীয় কর্মীকে। কোনো রকম পূর্বসূচনা বা উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই এমন আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক মাধ্যম রেডিটে (Reddit) নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে এক ভুক্তভোগী কর্মী জানিয়েছেন, শিফট চলাকালীন হঠাৎই পুরো ভারতীয় টিমকে একটি জরুরি গুগল মিট কলে যুক্ত হতে বলা হয়। কল শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সবাইকে একযোগে বরখাস্তের নোটিস ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার পেছনের মূল বিষয়গুলো:
- কো ম্পা নির অজুহাত: ভারতীয় টিম থেকে নাকি কাঙ্ক্ষিত বা সন্তোষজনক পারফরম্যান্স পাওয়া যাচ্ছিল না।
- ক্ষতিপূরণে বঞ্চনা: যে কর্মীরা এক বছরেরও বেশি সময় ধরে সংস্থায় কাজ করছিলেন, তাঁদেরও প্রথাগত কোনো ক্ষতিপূরণ (Severance Pay) দেওয়া হয়নি; দেওয়া হয়েছে মাত্র ১৫ দিনের মূল বেতন।
- নেটপাড়ায় প্রতিবাদ: এক লহমায় ৮০টি পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় মার্কিন কো ম্পা নিটির অমানবিক সংস্কৃতির বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
