মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, এবার তৃতীয় নোটিস পাঠাল বিধাননগর পুলিশ! – এবেলা

মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, এবার তৃতীয় নোটিস পাঠাল বিধাননগর পুলিশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: মেসিকাণ্ড নিয়ে ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর। আগের দু-দুটি নোটিস এড়িয়ে যাওয়ার পর, এবার তাঁকে তৃতীয়বার নোটিস পাঠাল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নতুন এই নোটিসে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নোটিস হাতে পাওয়ার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে থানায় হাজিরা দিতে হবে।

পুলিশ সূত্রে খবর, এর আগে যখনই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, প্রতিবারই তিনি অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়িয়ে গেছেন। কিন্তু তদন্তকারীদের দাবি, অসুস্থতার কথা বললেও সেই সংক্রান্ত কোনও চিকিৎসকের প্রেসক্রিপশন বা নির্ভরযোগ্য মেডিকেল নথি পুলিশের কাছে জমা করেননি অরূপ বিশ্বাস।

বারবার হাজিরা এড়ানোর এই কৌশলে এবার আর নরম মনোভাব দেখাতে নারাজ পুলিশ প্রশাসন। এই কড়া আলটিমেটামের পর প্রাক্তন মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন নাকি আবারও অন্য কোনও কারণ দর্শান, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *