‘যোগ্য’দের স্বস্তি দিতে তৎপর এসএসসি: চাকরির মেয়াদ ২০২৭ পর্যন্ত বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কমিশন – এবেলা

‘যোগ্য’দের স্বস্তি দিতে তৎপর এসএসসি: চাকরির মেয়াদ ২০২৭ পর্যন্ত বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরির মেয়াদ ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কমিশন। পূর্বে আদালতের নির্দেশে এই মেয়াদ প্রথমে ২০২৫-এর ৩১ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২৬-এর ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। আগামী ৩১ অগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা কার্যত আসাম্ভব হয়ে পড়েছে, বিশেষ করে সাম্প্রতিক ওবিসি সংরক্ষণ নীতি পরিবর্তনের ফলে তৈরি হওয়া জটিলতার কারণে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত জটিলতার পর এসএসসি জানিয়েছে, একাদশ ও দ্বাদশের প্রার্থীদের ফের নিজেদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। নির্দেশিকা অনুযায়ী, ২৫ অগস্ট পর্যন্ত কমিশনের অফিশিয়াল পোর্টালে এই তথ্য সংশোধন করা যাবে; অন্যথায় ওই প্রার্থীদের জেনারেল ক্যাটিগরির অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে। এই আইনি ও প্রক্রিয়াগত জটে আটকে রয়েছে বহু বিষয়ের কাউন্সেলিং, পুলিশ ভেরিফিকেশন এবং নিয়োগপত্র প্রদান। এমতাবস্থায় ‘যোগ্য’দের স্বার্থ সুরক্ষিত রাখতে কমিশন এবং বঞ্চিত প্রার্থীরা আদালতের চূড়ান্ত নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *