রক্ষকই ভক্ষক! গ্রাহকের ৮ লাখ টাকা হাতিয়ে পুলিশের জালে খোদ ব্যাংক ম্যানেজার – এবেলা

রক্ষকই ভক্ষক! গ্রাহকের ৮ লাখ টাকা হাতিয়ে পুলিশের জালে খোদ ব্যাংক ম্যানেজার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার চেতলায় একটি বেসরকারি ব্যাংকে চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা সামনে এসেছে। গ্রাহককে পরিষেবা দেওয়ার আড়ালে প্রায় ৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগে ওই ব্যাংকেরই ডেপুটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে লালবাজার। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মমতা কুমারীকে (৩৭) রবিবার উত্তরপ্রদেশের কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বালিয়া আদালতে পেশ করার পর সোমবার তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে। খোদ ব্যাংক আধিকারিকের এমন প্রতারণায় গ্রাহকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্ত আধিকারিক এক গ্রাহককে ক্রেডিট কার্ড করিয়ে দেওয়ার পর সেটি চালু করার নাম করে নিজের কাছে রেখে দেন। এরপর সেই কার্ডের তথ্য ব্যবহার করে নিজের বাড়ির ওয়াইফাইয়ের মাধ্যমে তিনি প্রায় ১ লক্ষ টাকার কেনাকাটা করেন। জালিয়াতি এখানেই থেমে থাকেনি। ওই গ্রাহকের সই জাল করে তাঁর ফিক্সড ডিপোজিট থেকেও ৬ লক্ষ ৮০ হাজার টাকা তুলে নেন অভিযুক্ত। প্রতারণার বিষয়টি গ্রাহকের নজরে আসার পর তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে লালবাজারের ব্যাংক জালিয়াতি দমন শাখা তদন্তে নেমে তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *