রণক্ষেত্র কিয়েভ! বন্দুকবাজের তাণ্ডবে ঝরল ৬ প্রাণ

রণক্ষেত্র কিয়েভ! বন্দুকবাজের তাণ্ডবে ঝরল ৬ প্রাণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ হলোসিভস্কি এলাকায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়দের লক্ষ্য করে হামলার পর বন্দুকধারী একটি সুপার মার্কেটে ঢুকে বেশ কয়েকজনকে পণবন্দি করে। পরবর্তীতে পুলিশের বিশেষ কমান্ডো অভিযানে হামলাকারী নিহত হলে পণবন্দিদের উদ্ধার করা সম্ভব হয়।

তদন্তে জানা গেছে, হামলাকারীর বসবাসের অ্যাপার্টমেন্টে শক্তিশালী বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, ওই ব্যক্তি বড় ধরনের নাশকতার ছক কষে নিজের বাসস্থানে বিস্ফোরক মজুত করেছিলেন। যুদ্ধের অস্থিরতার সুযোগ নিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করাই এর উদ্দেশ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং হামলার কারণ ও মদতদাতাদের খুঁজে বের করতে প্রশাসন তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *