রাজধানীতে হুলুস্থুল! দিনভর ধুন্ধুমার ও আটকের পর এবার রাহুলদের বিরুদ্ধে গর্জে উঠল কমিশন – এবেলা

রাজধানীতে হুলুস্থুল! দিনভর ধুন্ধুমার ও আটকের পর এবার রাহুলদের বিরুদ্ধে গর্জে উঠল কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মঙ্গলবার রাজধানী দিল্লিতে ইন্ডি জোটের সাংসদদের নির্বাচন কমিশন অভিযান ঘিরে ব্যাপক হুলুস্থুল কাণ্ড ঘটে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এগোলে পুলিশি বাধায় দিল্লি স্তব্ধ হয়ে যায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টায় ধস্তাধস্তির পর আকাশবাণী ভবনের সামনে ধরনায় বসেন বিরোধী নেতারা। দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় দিল্লি পুলিশ জোরপূর্বক ধরনা তুলে রাহুল-প্রিয়াঙ্কা সহ বেশ কয়েকজন সাংসদকে আটক করে এবং ঘণ্টা দুয়েক পর ছেড়ে দেয়।

দিনের শেষে নির্বাচন কমিশন এক কড়া বিবৃতিতে বিরোধী জোটে অটল দাবির তীব্র বিরোধিতা করেছে। কমিশন স্পষ্ট জানায়, আগে থেকে কোনো সময় না চেয়ে হঠাৎ বিকেল চারটের পর দিল্লি পুলিশের মাধ্যমে ২৪০ জন সাংসদকে নিয়ে সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে বৈঠকের দাবি করা হয়, যা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ ও অস্বাভাবিক। নির্বাচন সদনের বাইরে এ ধরনের বৈঠক আয়োজন করা আসাম্ভব উল্লেখ করে কমিশন স্মরণ করিয়ে দেয়, ২০২৫ সালেই জানানো হয়েছিল যৌথ প্রতিনিধি দলকে সাক্ষাতের জন্য আগে থেকে সময় নেওয়া বাধ্যতামূলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *