রাজ্য সরকারি কর্মীদের ৫ শতাংশ বাড়বে বেতন! সপ্তম পে কমিশনের শর্তে বড় সুখবর – এবেলা

রাজ্য সরকারি কর্মীদের ৫ শতাংশ বাড়বে বেতন! সপ্তম পে কমিশনের শর্তে বড় সুখবর – এবেলা

এবেলা ডেস্কঃ

সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়ায় আরও একধাপ এগিয়ে একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নতুন এই বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, বার্ষিক বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। উত্তরোত্তর মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বর্তমানে থাকা ৩ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে ৫ সদস্যের পরিবারকে ভিত্তি করে দৈনিক ৩ হাজার ৪৯০ ক্যালোরি পুষ্টির মানদণ্ড বিবেচনা করার কথা বলা হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতন স্তরের সামঞ্জস্য আনার বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। পরিবহণ ভাতা, শিশুদের শিক্ষাভাতা ও হস্টেল ভরতুকি-সহ অন্যান্য ভাতা নির্ধারণের ক্ষেত্রেও কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ রয়েছে। সরকারি, সরকার পোষিত এবং আধা সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি, পেনশন এবং পদোন্নতির নীতি নির্ধারণ করবে এই কমিশন। সব ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে তাদের আনুষ্ঠানিক রিপোর্ট জমা দেবে সপ্তম পে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *