রেখা গুপ্তার বাড়িতে তিজ উৎসবে মেহেন্দি ও সেলফিতে মাতলেন কাকলি-শতাব্দী-রচনারা! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজনীতির ময়দানের গণ্ডি পেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে ঐতিহ্যবাহী ‘তিজ’ উৎসবে যোগ দিলেন বাংলার তিন পরিচিত মুখ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জমজমাট এই অনুষ্ঠানে হাত ভরা মেহেন্দি ও সেলফিতে মেতে উঠতে দেখা যায় তাঁদের। হরেকরকম ফুল, সুস্বাদু খাবার এবং গান-বাজনার মধ্য দিয়ে আয়োজিত এই ঘরোয়া উৎসবে আরও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও দলবদল নিয়ে চর্চার মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রীর এই আয়োজনে তৃণমূলের এই তিন সাংসদের উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও লোকসভার স্পিকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও বাকি রয়েছে, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের সাম্প্রতিক বৈঠক এবং এই ধরনের ঘরোয়া উৎসবে যোগদান তাঁদের রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে তুলছে।
