রেশনে এবার মিলবে উন্নত মানের চাল! কবে থেকে কার্যকর নতুন নিয়ম? – এবেলা

রেশনে এবার মিলবে উন্নত মানের চাল! কবে থেকে কার্যকর নতুন নিয়ম? – এবেলা

এবেলা ডেস্কঃ

রেশনের চালে ভাঙা অংশের পরিমাণ কমানোর যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, সেদ্ধ চালে ভাঙা অংশের সর্বোচ্চ মাত্রা ১৬ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং আতপ চালে ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে। ২০২৭-২৮ খরিফ মরশুমের মধ্যে পর্যায়ক্রমে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে। ফলে আগামী কয়েক মাস পুরোনো মজুত থেকে চাল সরবরাহ করা হলেও, অচিরেই রেশনে উন্নত মানের চাল পাবেন সাধারণ মানুষ।

এই উদ্যোগের ফলে সরকারের বছরে ২১৬১ কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি ইথানল উৎপাদনে ভাঙা চালের জোগান বিপুলভাবে বৃদ্ধি পাবে। রেশন ডিলারদের সংগঠন ও রাইস মিল মালিকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, খুদযুক্ত চালের জন্য এতদিন অকারণে ডিলারদের দায়ী করা হতো, যা এবার চিরতরে বন্ধ হবে। রাজ্যের খাদ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নেও এই পদক্ষেপ সহায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *