শাস্ত্রমতে ভোগের থালি সাজাবেন কীভাবে? জানুন সঠিক শাস্ত্রীয় নিয়ম – এবেলা
September 12, 2026

এবেলা ডেস্কঃ
September 12, 20267:33 pm
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই আনন্দ, আড্ডা, নতুন জামা আর জমজমাট ভুরিভোজ। প্যান্ডেল হপিংয়ের ক্লান্তি দূর করতে উৎসবের দিনে সুস্বাদু খাবারের বিকল্প নেই। তবে শুধু পদ তৈরি করলেই তো হবে না, সনাতন ঐতিহ্য ও নিয়ম মেনে খাবার পরিবেশন করাটাও সমান জরুরি। শাস্ত্রীয় নিয়ম মেনে কীভাবে সাজাবেন পুজো কিংবা উৎসবের থালি? দেখে নিন সহজ কিছু কৌশল:
থালি সাজানোর সঠিক নকশা:
- মাঝখানে: বড় থালির ঠিক মাঝখানে রাখতে হবে ভাত বা পোলাও।
- নীচের ডানদিকে: শাক, ভাজাভুজি, ফল, শুকনো সবজি বা ভাজির মতো পদগুলি সাজিয়ে দিন।
- উপরের ডানদিকে: সমস্ত রকমের ঝোল বা গ্রেভিযুক্ত তরকারি এবং রসালো মিষ্টি রাখুন।
- উপরের বামদিকে: চাটনি, দই, পাপড় ও স্যালাড পরিবেশন করার নিয়ম।
- ভাতের ঠিক সামনে: লেবু, নুন, আচার, হালুয়া এবং গুড় দিয়ে তৈরি মিষ্টান্ন রাখতে হবে।
খাবার পরিবেশন ও গ্রহণের কিছু চিরাচরিত নিয়ম:
- অতিথি বা পরিবারের সদস্যরা আসনে বসার পরই খাবার পরিবেশন শুরু করা উচিত।
- স্নান সেরে পরিষ্কার পোশাকে, হাত ও মুখ ধুয়ে তবেই খেতে বসুন।
- ঘরের পোষ্য বা পশুপাখিদের খাবার দেওয়ার পর পরিবারের বাকি সদস্যরা খেতে বসাই নিয়ম।
- খাওয়া শুরুর আগে সর্বশক্তিমান ঈশ্বর ও পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাবার গ্রহণ করা বাঙালি সংস্কৃতির এক সুন্দর অঙ্গ।
ছোট ছোট এই নিয়মগুলি মেনে ভোগের থালি সাজালে যেমন ঐতিহ্যের আমেজ বজায় থাকবে, তেমনই দেখতেও লাগবে আকর্ষণীয়।
