‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই!’ প্রতীক হারিয়ে এবার বিজেপিকে রুখতে চরম চাল মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ
September 18, 20266:35 pm
নন্দীগ্রামে বড় রাজনৈতিক বিস্ফোরণ জোড়াফুল প্রতীক ও দলের নাম স্থগিত হওয়ার পর নন্দীগ্রাম উপনির্বাচনে বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। নন্দীগ্রামে তাঁদের প্রার্থী সঞ্চিতা দে প্রধান মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরপরই সরাসরি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা করা হয়েছে। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সংহতি বজায় রেখে বিজেপিকে পরাস্ত করতেই এই পদক্ষেপ বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দুর বৈঠকে রহস্যের আবর্ত শুক্রবার হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঠিক আগেই প্রার্থী সঞ্চিতা দে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলা হলেও, নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের সঙ্গে এই আলোচনার পরেই প্রার্থী সরে দাঁড়ানোয় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে।
কমিশনকে তোপ ও মমতার হুঙ্কার নির্বাচন কমিশন ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়া-ফুল’ প্রতীক স্থগিত করে নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ ও ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক বরাদ্দ করেছে। এই সিদ্ধান্তকে গণতন্ত্রের “কালো দিন” বলে তোপ দাগেন মমতা। দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং ১৪ হাজারের বেশি কর্মী গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন এবং তৃণমূল কংগ্রেস ছাড়বেন না।
