‘শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার’
May 9, 2026

অমিত শাহ বলেন, ‘প্রত্যেক BJP কর্মীর দায়িত্ব সোনার বাংলা গড়ার কাজে সাহায্য করা। বাংলার জয় অনেকগুলো দিক থেকে গুরুত্বপূর্ণ। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হল। আজ বিজেপি কর্মীদের মনে আনন্দের ঝড় উঠেছে। কিন্তু, একটা সময় ছিল যখন বাংলার মাটিতে বিজেপির পতাকা লাগানোর লোক পাওয়া যেত না, সেই সময় থেকে যাঁরা বিজেপি করে আজকের এই দিনটিতে পৌঁছে দিলেন, আমি তাঁদের অবদান স্মরণ করতে চাই।’
