বাংলায় ভয়ের পরিবেশ ছিল: শাহ
May 9, 2026

অমিত শাহ বলেন, ‘প্রথমেই আমি বাংলার জনগণকে হাত জোড় করে কোটি কোটি প্রণাম জানাতে চাই। কমিউনিস্ট শাসন থেকেই বাংলায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তা আরও গভীর হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই ভয়ের পরিবেশ ভেঙে প্রথম বারের জন্য বিজেপির সরকার তৈরি হয়েছে। বাংলার জনগণ যে ভরসা করে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমাদের চেষ্টা থাকবে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করা।’
