আমেরিকার অলিগলিতে এবার ভারতীয় আমের রাজত্ব! একটির দাম ৬০০ টাকা হলেও কয়েক মিনিটে ফাঁকা হচ্ছে দোকান

আমেরিকার অলিগলিতে এবার ভারতীয় আমের রাজত্ব! একটির দাম ৬০০ টাকা হলেও কয়েক মিনিটে ফাঁকা হচ্ছে দোকান

পরাশক্তি আমেরিকার ‘আম আত্মসমর্পণ’! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন ধ্রুব সত্য। নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া—আমেরিকার বড় বড় শপিং মলগুলোর বাইরে এখন ঘণ্টার পর ঘণ্টা লাইন। উদ্দেশ্য একটাই, ভারতের আলফনসো কিংবা কেশর আমের এক টুকরো স্বাদ পাওয়া। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক রিপোর্টে এই ‘আম বিপ্লব’-এর এক চাঞ্চল্যকর ছবি ফুটে উঠেছে।

২০ মিনিটে দোকান সাফ! আমের খোঁজে অফিস ছাড়ছেন আমেরিকানরা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, আমেরিকার বাজারে ভারতীয় আমের চাহিদা এতটাই যে বিকেল ৪টা ৫৬ মিনিটে আসা আমের স্টক ৫টা ১৬ মিনিটের মধ্যেই পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমের খবর পাওয়া মাত্রই বহু মানুষ অফিস থেকে বেরিয়ে আসছেন দোকানে পৌঁছাতে। ল্যাটিন আমেরিকা বা মেক্সিকোর আম বাজারে থাকলেও, ভারতীয় আমের অতুলনীয় মিষ্টি স্বাদ ও সুগন্ধের কাছে ফিকে হয়ে গিয়েছে সব কিছুই।

লাখ টাকার ‘ম্যাঙ্গো পাস’ এবং ৬০০ টাকার একটি আম

আমেরিকায় ভারতীয় আমের প্রতি এই পাগলামি কেবল স্বাদে সীমাবদ্ধ নেই, তা পৌঁছেছে এক চরম বিলাসিতায়।

  • ম্যাঙ্গো পাস: বড় দোকানগুলোতে ৫০ হাজার থেকে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের ‘ম্যাঙ্গো পাস’ বিক্রি হচ্ছে। যাদের কাছে এই পাস থাকবে, তাঁরাই কেবল লাইনের শুরুতে থেকে সবার আগে আম কেনার সুযোগ পাচ্ছেন।
  • অগ্নিমূল্য: একটি বাক্সে ১০টি আম থাকছে যার দাম ৬০০০ টাকা। অর্থাৎ ভারতের বাজারে সহজলভ্য একটি আলফনসোর দাম আমেরিকায় পড়ছে প্রায় ৬০০ টাকা।

নিষেধাজ্ঞার ইতিহাস ও ভারতের একচ্ছত্র আধিপত্য

১৯৮৯ সালে আমেরিকা ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও ২০০৭ সালে তা তুলে নেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় এই আমের জয়যাত্রা।

  • উৎপাদন: ভারত বছরে প্রায় ২৫ মিলিয়ন টন আম উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৫০ শতাংশ।
  • বৈচিত্র্য: বিশ্বে প্রায় ১৫০০ জাতের আম থাকলেও তার মধ্যে ১০০০টি জাতই পাওয়া যায় ভারতে।
  • রপ্তানি: মজার বিষয় হলো, ভারত তার মোট উৎপাদনের ৯৯ শতাংশই নিজের দেশে ভোগ করে, মাত্র ১ শতাংশ রপ্তানি করা হয় বিদেশে।

ভারতের সাধারণ ঘরের আম আজ আমেরিকার ড্রয়িং রুমে অমৃতের মর্যাদা পাচ্ছে। জাজল মিয়াজাকি আমের আকাশছোঁয়া দামের কথা শোনা গেলেও, জনপ্রিয়তার নিরিখে আমেরিকার বাজারে ভারতীয় হাপুস আজ অপরাজেয়।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *