বিনয়ের সঙ্গে পরিশ্রমই বিজেপির এই ব্যাপক জয়ের কারণ: শাহ
May 9, 2026

২০১৪ থেকে যে যাত্রা শুরু হয়েছে তা অভূতপূর্ব। ‘চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণী আজ সত্যি হয়েছে। এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার গঠন হয়েছে। বাংলার মানুষকে কোটি কোটি ধন্যবাদ। বিনয়ের সঙ্গে পরিশ্রমই বিজেপির এই ব্যাপক জয়ের কারণ। বাংলার ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস।
