সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গের পর এবার কি তবে উত্তরবঙ্গের পালা? – এবেলা
July 6, 2026
.jpg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
গভীর নিম্নচাপের জেরে সোমবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আজ পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুতের হলুদ সতর্কতা বহাল থাকবে।
বিপরীত চিত্রে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরের বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
