সতীর্থের সঙ্গে পরকীয়া! বিয়ের আংটি ফেলে ঘর ছাড়লেন অজি তারকা অ্যাশলি গার্ডনার – এবেলা

সতীর্থের সঙ্গে পরকীয়া! বিয়ের আংটি ফেলে ঘর ছাড়লেন অজি তারকা অ্যাশলি গার্ডনার – এবেলা

এবেলা ডেস্কঃ

বিয়ের মাত্র দু’বছরের মাথায় অস্ট্রেলিয়ার তারকা মহিলা ক্রিকেটার অ্যাশলি গার্ডনারের দাম্পত্য জীবনে ইতি পড়ল। সতীর্থ ক্রিকেটার জর্জিয়া ভলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে গার্ডনারের বিরুদ্ধে, যার জেরে স্ত্রী মনিকা রাইটের সঙ্গে তাঁর বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।

২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হয় গার্ডনার ও মনিকার। দীর্ঘ চার বছর সম্পর্কের পর ২০২৪ সালের এপ্রিলে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই ফাটল ধরে সেই সম্পর্কে। ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় ২২ বছর বয়সী জর্জিয়া ভলের সাথে ২৯ বছর বয়সী গার্ডনারের ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সময় থেকেই মনিকা সন্দেহ করতে শুরু করেন এবং পরিস্থিতির চাপে বিশ্বকাপের মাঝপথেই তিনি ভারতে ছুটে আসেন। শোনা যায়, মনিকার এই উপস্থিতিতে গার্ডনার বেশ ক্ষুব্ধ হয়েছিলেন।

দেশে ফিরে গার্ডনার সব কথা স্বীকার করে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও, মনিকা মানসিকভাবে ভেঙে পড়ায় সেই চেষ্টা সফল হয়নি। জানা গেছে, তাঁদের পরিবার পরিকল্পনা করার কথাও ছিল, এমনকি ক্লিনিকেও যোগাযোগ করেছিলেন তাঁরা। কিন্তু এই ঘটনার পর মনিকা সেই পরিকল্পনা বাতিল করে দেন।

বিচ্ছেদের ঘটনাটি আরও নাটকীয় মোড় নেয় যখন মনিকার অনুপস্থিতিতে গার্ডনার তাঁদের সিডনির বাড়ি থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় তিনি নিজের বিয়ের আংটিটি বাড়িতেই ফেলে রেখে যান, যা পরবর্তীতে মনিকা খুঁজে পান। বর্তমানে তাঁরা আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন।

সম্প্রতি মনিকা সোশ্যাল মিডিয়ায় জর্জিয়া ভলের ছবি দিয়ে প্রকাশ্যে গার্ডনারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। জানা গেছে, অস্ট্রেলিয়া দলের অন্দরে এই সম্পর্কের বিষয়টি আগে থেকেই অনেকের জানা ছিল, তবে এতদিন তা প্রকাশ্যে আসেনি। বর্তমানে খবরটি প্রকাশ্যে আসতেই ক্রিকেট বিশ্বে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *