সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি বাধ্যতামূলক! সরকারি চিকিৎসকদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর – এবেলা

সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি বাধ্যতামূলক! সরকারি চিকিৎসকদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সরকারি চিকিৎসকদের কাজের সময়সীমা নিয়ে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার অর্থোপেডিক চিকিৎসকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সরকারি হাসপাতালের চিকিৎসক ও শিক্ষক-চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি করা বাধ্যতামূলক। যদি কারো তা পছন্দ না হয়, তবে তিনি চাকরি ছেড়ে দিতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। চিকিৎসকদের একাংশের দাবি, বহু চিকিৎসককে বাড়ি থেকে প্রায় দেড়শো কিলোমিটার বা তারও বেশি দূরে গিয়ে ডিউটি করতে হয়। কলকাতা থেকে উত্তরবঙ্গের মতো দূরবর্তী জায়গায় যাতায়াত করে সপ্তাহে ৯৬ ঘণ্টা হাসপাতালে উপস্থিত থাকা কার্যত আসাম্ভব।

চিকিৎসক মহলের এই সমালোচনার মুখে পড়ে রাতারাতি নিজের অবস্থান থেকে সরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এটি কোনো সরকারি নির্দেশ নয়। বরং তিনি চিকিৎসকদের অনুরোধ করেছেন যাতে তারা কর্মস্থলে সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা সময় দেন।

প্রসঙ্গত, সরকারি চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে ব্যক্তিগত চেম্বারে প্রাইভেট প্র্যাকটিসে বেশি সময় দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সেই কারণেই মূলত এই ধরণের কড়াকড়ির ইঙ্গিত দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী, যা পরে অনুরোধের সুর নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *