সাংসদ তহবিলের টাকা আটেক মহুয়ার ঝুলিতে? তোলপাড় সুপ্রিম কোর্টে! – এবেলা

সাংসদ তহবিলের টাকা আটেক মহুয়ার ঝুলিতে? তোলপাড় সুপ্রিম কোর্টে! – এবেলা

এবেলা ডেস্কঃ

সাংসদ তহবিলের অর্থ ব্যবহারে বাধা পাওয়ার গুরুতর অভিযোগ তুলে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, এলাকার অন্তত ১৮টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের কাজ দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনকে একাধিকবার চিঠি পাঠালেও কোনো সুরাহা মেলেনি। শীর্ষ আদালতে শুনানির সময় আইনজীবী জানান, তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকায় উন্নয়নের কাজ করতে পারছেন না সাংসদ। রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, এই বিষয়টি মূলত রাজনৈতিক সমস্যার সঙ্গে যুক্ত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টির শুনানি হয়। শুনানি চলাকালীন আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সাংসদ তহবিল কোনো ব্যক্তিগত অধিকার নয়, বরং এলাকার সাধারণ উপভোক্তাদের স্বার্থ রক্ষাই আদালতের প্রধান উদ্দেশ্য। মহুয়া মৈত্রের দায়ের করা অভিযোগগুলি অবিলম্বে খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, প্রশাসনিক স্তরে যদি এই সমস্যার সমাধান না হয়, তবে সাংসদকে প্রয়োজনীয় সুরাহার জন্য কলকাতা হাই কোর্টের দরজায় কড়া নাড়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *