সূর্যপুরবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, আজ উদ্বোধন হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি! – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
আজ শনিবার আনুষ্ঠানিকভাবে সূর্যপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ডের প্রেক্ষাপটে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূর্যপুর হাটের একটি ভাড়া করা ভবনে স্থাপিত এই ফাঁড়িতে ৫-৬ জন অফিসার ও ১০ জন কনস্টেবলসহ মহিলা পুলিশ কর্মীরা ২৪ ঘণ্টা নজরদারির দায়িত্বে থাকবেন। অপরাধ দমনে এলাকাটি সিসিটিভির আওতায় আনা হয়েছে।
আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কংকর প্রসাদ বাড়ুই ইতিমধ্যে ভবনের পরিকাঠামো পরিদর্শন করেছেন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, যেকোনো অভিযোগ পাওয়ামাত্র দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই নতুন ফাঁড়ি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
