বারুইপুরে নির্দোষ যুবকের মৃত্যু, মুখ্যমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি বাড়ি মেরামত প্রশাসনের! – এবেলা

বারুইপুরে নির্দোষ যুবকের মৃত্যু, মুখ্যমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি বাড়ি মেরামত প্রশাসনের! – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরে নির্যাতিতা খুনের ঘটনায় নির্দোষ হওয়া সত্ত্বেও গণপিটুনির শিকার হন ইন্দ্রজিৎ মণ্ডল। আজ, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরের আগে প্রবল তৎপর হয়েছে প্রশাসন। তড়িঘড়ি মেরামত করা হচ্ছে ভাঙচুরের শিকার হওয়া ইন্দ্রজিতের বাড়ি এবং এলাকার বেহাল রাস্তাঘাট। যুদ্ধকালীন তৎপরতায় খানাখন্দ বুজিয়ে চলছে রাস্তা সারাইয়ের কাজ।

নিহতের পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রশাসনের তরফে তুলে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী ও পোশাক। সরকারি পদক্ষেপে খুশি হলেও দোষীদের কঠোর শাস্তি ও একজনের চাকরির দাবি জানিয়েছেন ইন্দ্রজিতের পরিবার। অন্যদিকে, নির্যাতিতার বাড়িতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ন্যায়বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে মৃতার পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *