স্বাধীনতার ১৪ বছর পর ভারতের অংশ হয় এই রাজ্য, জানুন পর্তুগিজ শাসন থেকে গোয়ার মুক্তির রোমাঞ্চকর ইতিহাস – এবেলা

স্বাধীনতার ১৪ বছর পর ভারতের অংশ হয় এই রাজ্য, জানুন পর্তুগিজ শাসন থেকে গোয়ার মুক্তির রোমাঞ্চকর ইতিহাস – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও গোয়া কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল না। সেখানে চলত দীর্ঘ ৪৫১ বছরের দীর্ঘ পর্তুগিজ শাসন। ১৫১০ সালে পর্তুগিজরা এই অঞ্চল দখল করার পর ব্রিটিশরা সমস্ত দেশে আধিপত্য বিস্তার করলেও এটি দখল করতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকার পর্তুগালকে গোয়ার নিয়ন্ত্রণ হস্তান্তরের আহ্বান জানালে তারা তা সরাসরি প্রত্যাখ্যান করে। এরপর কূটনৈতিক পথ ব্যর্থ হওয়ায় ১৯৬১ সালে ভারতীয় সশস্ত্র বাহিনী শুরু করে ‘অপারেশন বিজয়’। মাত্র ৩৬ ঘণ্টার এই সম্মিলিত সামরিক অভিযানের মাধ্যমে ওই বছরের ১৯ ডিসেম্বর পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়।

স্বাধীনতার পর থেকে এই অঞ্চলটি দমন ও দিউয়ের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হলেও পরবর্তীতে ১৯৮৭ সালের ৩০ মে এটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে এবং দেশের ২৫তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। তবে দমন ও দিউ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থেকে যায়। বহু শতাব্দী প্রাচীন ঔপনিবেশিক ইতিহাস, ঐতিহ্যমণ্ডিত মন্দির, ঐতিহাসিক গির্জা, প্রাচীন দুর্গ এবং চোখজুড়ানো সমুদ্র সৈকতের এক অনন্য মিশ্রণ দেখা যায় এই অঞ্চলে। বর্তমান সময়ে নিজের এই বিশেষ পর্তুগিজ ও ভারতীয় সংস্কৃতির যুগলবন্দি এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ওপর ভর করে গোয়া বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *