স্বাধীনতা দিবসের প্রাক্কালে নেতাজিকে নিয়ে বিতর্ক! বাংলার রাজনীতিতে কিসের ইঙ্গিত? – এবেলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নেতাজিকে নিয়ে বিতর্ক! বাংলার রাজনীতিতে কিসের ইঙ্গিত? – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতার ৮০ বছর পূর্তির প্রাক্কালে জাতীয় আইকন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্যে তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। কোচবিহারের সাংসদ তথা স্বঘোষিত মহারাজ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের বিতর্কিত দাবি এবং বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের একটি পুরোনো মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এই ঘটনায় বাঙালি আবেগ আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।

পরিস্থিতির জেরে অস্বস্তিতে পড়া রাজনৈতিক মহলের পাশাপাশি রাস্তায় নেমেছেন বিরোধী শিবিরও। নেতাজিকে আসাম্মান করার অভিযোগে মঙ্গলবার শ্যামবাজারে তাঁর মূর্তিতে মাল্যদান করে তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামের মহানায়ককে নিয়ে শাসক ও বিরোধী শিবিরের এই পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *