স্যালাইন শেষ হয়ে উঠে আসছে রক্ত, উত্তরপাড়া হাসপাতালে নার্সের চরম গাফিলতিতে তুমুল বিতর্ক

স্যালাইন শেষ হয়ে উঠে আসছে রক্ত, উত্তরপাড়া হাসপাতালে নার্সের চরম গাফিলতিতে তুমুল বিতর্ক

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সরকারি চিকিৎসা পরিষেবার কঙ্কালসার চেহারা ফের প্রকাশ্যে এল। জ্বর ও সর্দি-কাশি নিয়ে ভর্তি হওয়া রোগী বাসু অধিকারীর স্যালাইনের বোতল শেষ হয়ে নলে রক্ত উঠে আসলেও নজর মেলেনি কোনও স্বাস্থ্যকর্মীর। তীব্র যন্ত্রণায় বাধ্য হয়ে রোগী নিজেই খালি বোতল হাতে নার্সদের দ্বারে দ্বারে ঘুরেও সঠিক সময়ে সাহায্য পাননি। উল্টে নার্সদের পক্ষ থেকে তাঁকে ‘চুপচাপ গিয়ে শুয়ে পড়ার’ পরামর্শ দেওয়া হয় এবং অভিযোগ জানানোর চেষ্টা করলে হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাওয়ার ধমক দেওয়া হয় বলে দাবি।

কেবল একজন রোগীই নন, হাসপাতালের অন্য রোগীদের মধ্যেও স্বাস্থ্যকর্মীদের এই উদাসীনতা ও দুর্ব্যবহার নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে। রোগীদের অভিযোগ, সময়মতো চিকিৎসা মেলানো তো দূরের কথা, সাহায্য চাইলে চিকিৎসকের উপস্থিতিতেই তাঁদের বেসরকারি হাসপাতালে চলে যাওয়ার কথা বলা হয়। এই বিষয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে এবং বার্তা পাঠালেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া বা উত্তর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *