হাসপাতালের বিছানায় বলিউড তারকা, দ্বিতীয় সন্তান আসার খবরের মাঝেই পায়ে বড় চোট সিদ্ধার্থের – এবেলা

এবেলা ডেস্কঃ
দ্বিতীয় সন্তান আসার আনন্দের মাঝেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি নিজেই পায়ে গুরুতর চোট পাওয়ার কথা জানিয়েছেন। ছবিটিতে তাকে ওয়াকিং বুট পরে থাকতে দেখা গেছে। যা দেখে ভক্তদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে অভিনেতা বিস্তারিত কিছু না জানালেও, বলিউড সূত্রে খবর, একটি গানের দৃশ্যের নাচের মহড়া দেওয়ার সময় তিনি এই আঘাত পান।
বর্তমানে স্ত্রী কিয়ারা আডবানি ও তাঁদের কন্যা সারায়াকে নিয়ে সময় কাটানোর কথা ছিল তারকা দম্পতির। এর আগেই এমন অপ্রত্যাশিত ঘটনায় চিন্তিত অনুরাগীরা। তবে চোট পাওয়ার পরেও সিদ্ধার্থের রসবোধ অটুট রয়েছে। হাসপাতালের ইমোজি দিয়ে তিনি ছবিটির ক্যাপশনে রসিকতা করে লিখেছেন, কথাটিকে তিনি একটু বেশিই গুরুত্বের সঙ্গে নিয়ে ফেলেছিলেন। এর আগে গত সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় তারা দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে রয়েছেন অভিনেতা।
