হেমন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি, সাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ: জেনে নিন ভোগান্তি চলবে কত দিন! – এবেলা

হেমন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি, সাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ: জেনে নিন ভোগান্তি চলবে কত দিন! – এবেলা

এবেলা ডেস্কঃ

খাতায়কলমে বর্ষা বিদায় নিয়ে হেমন্তের আগমন ঘটলেও নিম্নচাপের হাত থেকে নিস্তার পাচ্ছে না বঙ্গবাসী। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে শুক্রবার নতুন এক নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিমে সরে আরও ঘনীভূত হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।

সামনের মঙ্গলবার থেকে আবহাওয়ার মেজাজ বদলে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিধি বাড়বে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ অন্যান্য জেলায়। ভারী বর্ষণ না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে, যদিও এই মুহূর্তে তাপমাত্রার খুব বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *