হোটেল অগ্নিকাণ্ডে নবান্নের সার্জিক্যাল স্ট্রাইক: তারাপীঠ ও কলকাতার ঘটনায় সাসপেন্ড দমকল অফিসার! – এবেলা

হোটেল অগ্নিকাণ্ডে নবান্নের সার্জিক্যাল স্ট্রাইক: তারাপীঠ ও কলকাতার ঘটনায় সাসপেন্ড দমকল অফিসার! – এবেলা

এবেলা ডেস্কঃ

তারাপীঠের পর এবার কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। পর পর দুটি হোটেলে এমন অগ্নিকাণ্ডের পর কড়া অবস্থান নিয়েছে নবান্ন। বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল জানান, তারাপীঠের ঘটনায় গাফিলতি প্রমাণিত হওয়ায় দমকলের এক অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।

পাশাপাশি, রাজ্যের সমস্ত বাণিজ্যিক ভবনে বাধ্যতামূলকভাবে ‘ফায়ার অডিট’ করার নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে কোন কোন অফিসারদের অধীনে এসব হোটেলকে ‘ফায়ার এনওসি’ দেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন। মানুষের নিরাপত্তা নিয়ে কোনোপ্রকার গাফিলতি সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *