১২ পাতার ফর্ম পূরণ করেও অন্নপূর্ণার টাকা অমিল! কেন বাতিল হল আবেদন? – এবেলা
July 6, 2026
.jpeg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
১২ পাতার ফর্ম পূরণ করেও ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা পাননি বহু মহিলা। এই বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে ক্ষোভ বাড়ছে। মেখলিগঞ্জে ক্ষুব্ধ মহিলারা পুরভবনে চড়াও হয়ে পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ দেখান।
পরিস্থিতি সামাল দিতে সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, আবেদন বাতিলের প্রকৃত কারণ খুঁজতে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনিক সমীক্ষা করবেন। অন্যদিকে, শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, ডেটা এন্ট্রি অপারেটরদের একাংশের কারসাজিতে বেছে বেছে তৃণমূল ঘরানার মহিলাদের টাকা দেওয়া হচ্ছে। যোগ্য উপভোক্তাদের অধিকার সুনিশ্চিত করতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে।
