২০ জুন পিএম কিষাণের টাকা দেবেন মোদী! পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে বড় ঘোষণা শুভেন্দুর – এবেলা

২০ জুন পিএম কিষাণের টাকা দেবেন মোদী! পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে বড় ঘোষণা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বিশেষ দিনেই বাংলার কৃষকদের জন্য মিলতে চলেছে বড় উপহার। হুগলির তারকেশ্বরের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী স্বয়ং ‘পিএম কিষাণ সম্মান নিধি’ (PM Kisan)-র পরবর্তী কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই মেগা আপডেটের কথা ঘোষণা করেছেন।

একই সঙ্গে জানা যাচ্ছে, তারকেশ্বরের ওই হাইভোল্টেজ মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ২০ জুনের এই ঠাসা কর্মসূচির পর, পরের দিন অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডের মূল অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

স্বাভাবিকভাবেই, পশ্চিমবঙ্গ দিবসের পুণ্যলগ্নে মোদীর এই সফর এবং কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার ঘোষণা রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *