৩ কোটির দুর্নীতিতে যুক্ত প্রাক্তন ডিসিপি! শান্তনুর বিরুদ্ধে ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি – এবেলা

৩ কোটির দুর্নীতিতে যুক্ত প্রাক্তন ডিসিপি! শান্তনুর বিরুদ্ধে ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

জমি দখল ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে অন্তত তিন কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ইডি। ১১৪ পাতার এই চার্জশিটে ২৬ জন সাক্ষীর বয়ান রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, নির্মাণকারী, দুর্নীতিগ্রস্ত পুলিশ ও সমাজবিরোধীদের নিয়ে একটি বড় সিন্ডিকেট চালাতেন এই প্রাক্তন আধিকারিক।

তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতী সোনা পাপ্পু ও ব্যবসায়ী জয় কামদারকে দিয়ে বিভিন্ন জেলায় জমি দখল করাতেন শান্তনু। তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির প্রমাণও মিলেছে। তদন্তে অসহযোগিতা করায় আগেই তাঁকে গ্রেপ্তার করে ইডি। আধিকারিকদের অনুমান, আত্মসাৎ করা অর্থের পরিমাণ তিন কোটির চেয়েও বেশি। তাই বাকি টাকার সন্ধানে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *