৪২ জন শিল্পপতির নজরে বাংলা, বিনিয়োগ নিয়ে বিপুল বার্তা মন্ত্রী তাপস রায়ের – এবেলা

৪২ জন শিল্পপতির নজরে বাংলা, বিনিয়োগ নিয়ে বিপুল বার্তা মন্ত্রী তাপস রায়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বাংলায় এবার আসতে চলেছে বিনিয়োগের ঢল। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। এবার সেই লক্ষ্যেই মিলল এক মস্ত বড় সাফল্যের ইঙ্গিত। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দাবি করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য ইতিমধ্যেই দেশের অন্তত ৪২ জন বড় শিল্পপতি তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন।

মন্ত্রী জানিয়েছেন, আগ্রহী সমস্ত শিল্পপতিদের রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, আসন্ন বাজেট অধিবেশনে বাংলায় শিল্পক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে একাধিক বড়সড় এবং চমকপ্রদ ঘোষণা করতে পারে রাজ্য সরকার।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট জানিয়েছিল, বাংলায় শিল্পের উন্নয়নই হবে তাঁদের প্রধান লক্ষ্য। শিল্পায়নের এই পুরো প্রক্রিয়াটিতে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি হস্তক্ষেপ করবেন এবং গতিপ্রকৃতি নজরে রাখবেন বলেও সরকারের তরফে জানানো হয়েছিল। মন্ত্রীর এই নতুন দাবির পর মনে করা হচ্ছে, খুব দ্রুতই রাজ্যের বুকে একগুচ্ছ নতুন শিল্প প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *