৬০ বছর পর মুক্তি পেল সেই ভয়াবহ নরখাদক!

কানেকটিকাট অঙ্গরাজ্যের ইতিহাসে অন্যতম নৃশংস অপরাধের হোতা টায়রি স্মিথ দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত হয়ে লোকালয়ে ফিরে এসেছেন। ২০১১ সালে ব্রিজপোর্টে এক গৃহহীন ব্যক্তিকে কুড়াল দিয়ে হত্যার পর তার দেহাংশ খাওয়ার মতো বীভৎস অপরাধে অভিযুক্ত স্মিথকে সে সময় চিকিৎসার জন্য হোয়াইটিং ফরেনসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। সাইকিয়াট্রিক সিকিউরিটি রিভিউ বোর্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০২৫ সালে এসে তিনি শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও অস্বস্তির জন্ম দিয়েছে।
হত্যাকাণ্ডের সময় স্মিথ ‘স্কিজোফ্রেনিয়া’ নামক জটিল মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়। দীর্ঘ সময় চিকিৎসার পর চিকিৎসকদের দাবি, বর্তমানে তিনি স্বাভাবিক আচরণ করছেন এবং নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। তবে বন্দিদশায় থাকা অবস্থায় সহবন্দিদের সঙ্গে তার সহিংস আচরণের ইতিহাস থাকায় ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েই গেছে। আইনি শর্ত অনুযায়ী কঠোর নজরদারি ও থেরাপির অধীনে থাকলেও, এমন অপরাধীর মুক্তি নিয়ে সামাজিক মহলে বড় ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।
