অগ্নিমূল্য বাজার, মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা: এক সপ্তাহে লাফিয়ে বাড়ল কোন কোন জিনিসের দাম? – এবেলা

অগ্নিমূল্য বাজার, মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা: এক সপ্তাহে লাফিয়ে বাড়ল কোন কোন জিনিসের দাম? – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্তমানে বাজারে কেনাকাটা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ক্রেতারা। চিনি ও সরষের তেলের পাশাপাশি ডাল, ময়দা এবং প্রায় সমস্ত কাঁচা সবজির দাম হু হু করে বেড়েছে। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর কেজি প্রতি ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনিক বাজেটে বড়সড় টান পড়েছে।

কলকাতার বাজারের দরদাম:

  • বেগুন: ৬০ – ৮০ টাকা/কেজি
  • টমেটো: ৪০ – ৫০ টাকা/কেজি
  • কাঁচা লঙ্কা: ৮০ – ১০০ টাকা/কেজি
  • পটল: ৫০ – ৮০ টাকা/কেজি
  • বিনস: ১৫০ টাকা/কেজি
  • ছোলার ডাল: ৯০ টাকা/কেজি
  • অড়হর ডাল: ১,১১৫ টাকা/কেজি
  • হলুদ: ২৬০ টাকা/কেজি
  • সরষের তেল: ১৮০ টাকা/লিটার
  • খোলা চিনি: ৬৫ টাকা/কেজি

এই লাগামহীন দরবৃদ্ধির ফলে বিক্রি কমেছে ব্যবসায়ীদেরও। পকেটের সাশ্রয় করতে ক্রেতারা এক কেজির জায়গায় আধ কেজি বা তারও কম পরিমানে কেনাকাটা সারছেন। প্রায় দুই সপ্তাহ আগে বাজারদর নিয়ন্ত্রণে নবান্নের নির্দেশে টাস্ক ফোর্স, স্থানীয় বিধায়ক ও মন্ত্রীরা বিভিন্ন বাজারে তদারকি চালালেও বাস্তব পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে আরও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *